বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সৌদির আরামকোতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক ০২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

 সৌদির আরামকোতে রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম Bloomberg। সোমবার (২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও রফতানি কেন্দ্র হিসেবে পরিচিত। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এ স্থাপনাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারের কিছু কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

হামলার পেছনে কারা জড়িত থাকতে পারে—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্লেষণে ইরানের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা উল্লেখ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এ ধরনের হামলা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...