বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত সেই নারীর পরিবারকে গাভি উপহার

প্রথম সমাচার ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় নিহত বধির বৃদ্ধা ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও স্থায়ী আয়ের ব্যবস্থা করতে একটি গাভি উপহার দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজার স্বজনদের হাতে গাভিটি তুলে দেন।

এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ইউএনও জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে ফিরোজার পরিবারের স্থায়ী আয়ের ব্যবস্থা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রীও আহত হন। দুর্ঘটনায় আহত ফিরোজাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রথম সমাচার.

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...