শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রথম সমাচার ডেস্ক ৩০ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশকে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, বর্তমান দায়িত্ব গ্রহণের পর প্রথম চার মাসে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংককে তারল্য সহায়তা দেয়নি। তবে ইসলামী ব্যাংকে সৃষ্ট বিশেষ সংকট বিবেচনায় পরে ১৩ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যাংককে মোট ১৭ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে এ সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫১ হাজার কোটি টাকায়।

মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে গভর্নর বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তারল্য সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...