প্রথম সমাচার ডেস্ক:
দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে অংশ নেন।
আজ রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে এটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কাজী রওনকুল ইসলাম শ্রাবন জানান, বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই শোডাউনের আয়োজন করা হয়।
শোডাউন চলাকালে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। কর্মসূচি শেষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শোডাউনটির সমাপ্তি ঘোষণা করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন

‘গোপন তথ্য প্রকাশ করে দেব’, বিএনপিতে যোগ দিয়ে জামায়াতকে মমিনের হুমকি