আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেয়ার পথে প্রিজনভ্যান থেকে মোহাম্মদপুরে শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা নামের এক আসামি পালিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ওই আসিামিকে সকালে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় সে।
ওই কর্মকর্তা জানান, কারাগারে ফেরার পথে নাওজোড় হাইওয়ে থানার কাছাকাছি এক জায়গায় টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে ওই আসামি পালিয়ে যায় বলে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারেন তারা।
গত ১৯ মে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য জানিয়েছিল পুলিশ।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার
স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা
গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪