আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই ফ্যাসিবাদী শাসনামলে ‘গুপ্ত’ ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে আমজনতা দলের তারেক রহমানের যে অবদান রয়েছে, পুরো ‘গুপ্ত বাহিনীর’ সেই অবদান নেই।
জাপান সফরে আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানকে সফরসঙ্গী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন রাশেদ খাঁন। এ পদক্ষেপের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের প্রধানমন্ত্রী মূল্যায়ন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন।

ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের
আ. লীগ নেতার বাড়ির দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক