প্রথম সমাচার ডেস্ক:
খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন- আওয়ামী লীগ ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পুলিশের আশ্রয় নিবো না, আমাদের দলের কর্মীদের দিয়ে তাদেরকে প্রতিহত করবো।
শুক্রবার (২০ নভেম্বর) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন- যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করে এবং অন্য দেশের সাথে আঁতাত করে তাদেরকে বাংলার মাটি থেকে বিতারিত করতে হবে। সেই সাথে দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: মূল প্রতিবেদন

দিনাজপুরে নিষিদ্ধ আ’লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ