প্রথম সমাচার ডেস্ক:
ভারতের ফিনটেক প্রতিষ্ঠান পেটিএম (PAYT.NS) বৃহস্পতিবার জানিয়েছে, তারা সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল অর্থায়ন প্ল্যাটফর্ম ফান্ডিং সোসাইটিজের সঙ্গে অংশীদারত্ব করতে যাচ্ছে। এ অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিটে সর্বোচ্চ ২ বিলিয়ন রুপি (২ কোটি ১৪ লাখ ডলার) বিনিয়োগ করবে পেটিএম। আন্তর্জাতিক বাজারে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পেটিএমের সিঙ্গাপুর ইউনিট প্রাথমিকভাবে ফান্ডিং সোসাইটিজের পেমেন্টস সহযোগী প্রতিষ্ঠান কার্ডআপে (CardUp) প্রায় ১ দশমিক ৬২ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে। এর বিনিময়ে প্রতিষ্ঠানটির ১৯ দশমিক ১ শতাংশ শেয়ার পাবে তারা।
পেটিএম জানিয়েছে, বাকি প্রায় ৩৮০ মিলিয়ন রুপি ফান্ডিং সোসাইটিজের সহযোগী প্রতিষ্ঠানগুলোর একটিতে বিনিয়োগ করা হতে পারে।
এ ছাড়া কার্ডআপের সঙ্গে ব্যবসায়িক ও প্রযুক্তিগত অংশীদারত্বেও যুক্ত হবে পেটিএম। এর আওতায় সিঙ্গাপুরে পেমেন্টস ও অন্যান্য আর্থিক সেবার পরিধি বাড়াতে প্রতিষ্ঠানটিকে পেমেন্টস এবং ঋণসেবা-সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করবে তারা।
পেটিএমের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গে এ অংশীদারত্ব সামঞ্জস্যপূর্ণ। নির্বাচিত আন্তর্জাতিক বাজারগুলোতে অংশীদার পরিচালিত মডেলের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি। এ মডেলে স্থানীয় অংশীদারেরা বিক্রয়, বিতরণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করেন।
পেটিএম জানিয়েছে, সীমিত মূলধন বিনিয়োগের মাধ্যমে লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি এবং অন্যান্য ব্যবস্থার আওতায় নিজেদের অবদান থেকে আয় করবে তারা।
সূত্র: মূল প্রতিবেদন

চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী