বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে পারবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাংলাদেশে ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। দেশে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুরে আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট নিরসনে স্থানীয় নেতাকর্মীদের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সাধারণ খামারি ও জনগণকে উৎসাহিত করতে সরকারি দলের নেতাকর্মীদের উদ্যোগ নিতে হবে।

কলেজের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com