প্রথম সমাচার ডেস্ক:
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ প্রশ্ন করে বলেছেন, ‘কীসের লকডাউন? ওপার থেকে শুধু ফাঁকা বুলি দিয়ে লাভ হবে না। বাঙালিরা এখন সবাই সচেতন। আমরা অপেক্ষায় আছি, কবে আসবেন তিনি। আমরা পালকি নিয়ে সাদরে গ্রহণ করব।’
আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে শ্রীনগর উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ৯ মাসে স্বাধীনতা অর্জন করেছে। এ দেশে আর ফ্যাসিস্টদের কোনো ঠাঁই হবে না। মুন্সীগঞ্জ-১ আসন থেকে ঘোষণা দিচ্ছি, এ পাড়ে আর আসতে হবে না।’
তিনি বলেন, ‘চোরের মতো যেখানে পারেন একটা টায়ার ফুটান, আগের পুরোনো ভিডিও ছাড়েন। বাপের বেটা হলে, সাহস থাকলে সামনে আসেন। কার কত বড় কলিজা আছে, দেখা যাবে। মানুষকে দেখানোর জন্য ভয় দেখান, কিন্তু বাঙালি ভয় পায় না।’
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সূত্র: মূল প্রতিবেদন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ