বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানা গেল পূর্বাভাসে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানী ঢাকায় গতকাল সোমবার বিকেল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ছিটেফোঁটা বৃষ্টি ঝরেছে। তাপমাত্রাও আগের দিনের চেয়ে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার (২২ নভেম্বর) রাজধানীতে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার ২২ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।

আজ ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com