শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

খুলনায় ৩ হাজার ২০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনার রূপসায় অভিযান চালিয়ে তিন হাজার ২০০ পিস ইয়াবাসহ শিরোপা আফরিন (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম নন্দনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিরোপা আফরিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. ফেরদৌস ওরফে লাদেন।

অভিযানে উদ্ধার করা তিন হাজার ২০০ পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে গ্রেপ্তার নারীকে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপসা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com