শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শাহজামাল (৫০) নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) টাস্কফোর্সের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলার চকরাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মা নদীর আতারপাড়া, চৌমাদিয়া চর ও লক্ষ্মীনগর মৌজায় সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ সময় বাঘা থানা পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের প্রায় অর্ধশত সদস্য অংশ নেন।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা করা হয়। পরে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহজামাল উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ এবং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com