বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, স্যার এ এফ রহমান হল, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল, অতীশ দীপঙ্কর হল, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ছাত্রী হল, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল ও টিচার্স ক্লাব প্রদক্ষিণ করে লেডিস ঝুপড়িতে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, জালাল সিদ্দিকী ও শাফায়াত হোসেন। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com