চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আবেদনের পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অনুমোদিত ও রশিদ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে সব ধরনের ফি গ্রহণ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকদের উদ্দেশে বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ফি ছাড়া এবং রশিদ ব্যতীত কোনো ফি গ্রহণ না করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আজ নোটিশ হয়েছে এবং এটি কার্যকর হবে। এখন শিক্ষার্থীদের উপস্থিতি কম হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা বিভাগ বিবেচনা করবে।’
আগে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন ফি ফেরত দেওয়া হবে কি না—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘আমাদের জানানো হয়েছে, এগুলো নাকি শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়েছিল।’

গ্যাসের দাম বাড়ানোর খুশিতে পাঞ্জাবির দামে ছাড়, নবীন ফ্যাশনকে ৫০ হাজার টাকা জরিমান
গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন
চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্যক্তি আদালতে