শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

ছাত্রদল নেতার বাসায় মাদক সেবনের সময় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজিব জোমাদ্দারের বাসায় মাদক সেবনের সময় দেশীয় অস্ত্রসহ বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল আমিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় রাজিব ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাঈম খানকেও গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওই বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বেতাগী থানার ডিউটি অফিসার এ এস আই নাজমুল বিষয়টি নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, দুটি রাজনৈতিক দলের তিন নেতাকে মাদকসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিস্তারিত নাম ঠিকানা যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা এশিয়া পোস্টকে জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজিব জোমাদ্দারের বাসায় বসে মাদক সেবন করছেন রাজিব নিজে ও বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদার এবং উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাঈম খান। তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালায় বেতাগী থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি রামদা ও চাবুক।

পুলিশ সুপার আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকের মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত রোববার জানানো হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com