প্রথম সমাচার ডেস্ক:
নড়াইল ভিক্টোরিয়া কলেজ মোড় পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ এবং নড়াইল প্রেসক্লাব ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও সাংবাদিকদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণের ভবনের হলরুমে সাধারণ সভা চলছিল সভা চলাকালে রাত সাড়ে ৭টার দিকে প্রেসক্লাব ভবন লক্ষ করে একটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সভায় উপস্থিত সাংবাদিক সহ আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর কিছুক্ষণ পর নড়াইল ভিক্টোরিয়া কলেজ মোড়ের পুলিশ ফাঁড়ির মসজিদের সামনের পাকা রাস্তায় উপর একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আশে পাশে থাকা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার বার্তা বাজারকে বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাস্থলে এখনো কোনো আলামত পাওয়া যায়নি বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সূত্র: মূল প্রতিবেদন
