সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

জবিতে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতা বরদাশত করা হবে না: উপাচার্য

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কোনো ধরনের নৈরাজ্য, নাশকতা, ষড়যন্ত্র কিংবা সহিংস কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নৈরাজ্যকে না’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ধৈর্যশীল, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি, জুলুম ও অবিচারের সঙ্গে যারা জড়িত, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত করা হবে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না; বরং সবাইকে সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ ও স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমআই/বার্তা বাজার

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com