শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে শীর্ষ নেতৃত্ব নিয়ে বয়ছে নানা রকম পর্যবেক্ষণ। এরই মধ্যে মাঠের রাজনীতি, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, সক্রিয়তা, সক্ষতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদের নাম।

জানা যায় দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এই রাজনীতিবিধ প্রতিনিয়ত নানা কর্মসূচিতে মাঠে থেকে নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতেও তাঁকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয়ভাবে দেখা গেছে।

এছাড়াও বিগতদিনে দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে খোঁজ রাখার বিষয়টিও রয়েছে স্থানীয় নেতাকর্মীদের আলোচনায়। বিশেষ করে ঢাকা-১৮ আসনে বিভিন্ন এলাকায় বিএনপির ডাকা নানা কর্মসূচি, উঠান বৈঠক ও গণসংযোগে তার সরব উপর্স্থিতি পরিলক্ষিত হয়। রাজধানী উত্তরায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতেও তাঁর নেতৃত্বের কথা নানা সংবাদ মাধ্যমে এসেছে।

সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। বিভিন্ন বক্তব্যে তিনি বিএনপির রাজনৈতিক সম্প্রীতি, সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। যার ফলশ্রুতিতে ২০২৪ সালের নভেম্বরে অনুমোদিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটিতে এম কফিল উদ্দিন আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়। বিএনপির প্রকাশিত কমিটির তালিকাতেও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে তাঁর নাম।

তৃণমূলের একাধিক নেতাকর্মীর ভাষ্য মতে, মাঠপর্যায়ে নিয়মিত উপস্থিতি, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতার নতুন কমিটিতে কি ভূমিকা কী হবে? তা নিয়েই এখন মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com