সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

ঢাবি ভর্তি আবেদনের সময় বাড়ল আরও ৩ দিন, আবেদন শেষ ২৮ নভেম্বর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা ৩ দিন বাড়ানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভর্তি-সংক্রান্ত অন্যান্য সকল তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা ৩ দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা আগামী ২৮ নভেম্বর নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে, গত ১১ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়, যার সময়সীমা নির্ধারণ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com