মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Logo
×

থামছে না মহাসড়কে উল্টো পথে বাস চলাচল, ঝুঁকিতে ১,৪০০ শিক্ষার্থী

Icon প্রথম সমাচার ডেস্ক

নাম প্রকাশ না করার শর্তে এক বাসচালক বলেন, আমরা তো মালিক নই। মালিকপক্ষ আমাদের এই রেস্টুরেন্টে দাঁড়াতে বলেছে, তাই দাঁড়াই।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, কিছু গাড়ি উল্টো পথে চলাচল করছে, বিষয়টি তাদের নজরে এসেছে। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। মূল লেন সচল থাকলেও সার্ভিস লেনে কিছু গাড়ি আসে এবং সামান্য অংশে উল্টো পথে চলে। এ বিষয়ে পরিবহনমালিকদের সঙ্গে কথা বলা হয়েছে এবং গাড়ির সংখ্যা কমছে। সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com