বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

দাদার প্রতিকৃতির সামনে ইসলামাবাদের সংসদ ভবনে আবেগঘন স্মৃতিচারণ হুম্মাম কাদেরের, ‘মুহূর্তটি অত্যন্ত গর্বের’

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পাকিস্তানের ইসলামাবাদে জাতীয় সংসদ ভবনে গিয়ে দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে একই সংসদ ভবনে যাওয়ার মুহূর্তকে পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার, ইতিহাস ও জনসেবার দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত।

ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ. কে. এম. ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।

কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা।

ইতিহাস শুধু আমাদের অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।

আমার কাছে এই ছবিটি কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের এক গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক অনন্য স্মারক। সংসদ ভবন, ইসলামাবাদ, পাকিস্তান।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com