রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

দুই ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান

আন্তর্জাতিক প্রথম সমাচার ২১ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ইরান দুই ব্যক্তিকে ‘দেশের নিরাপত্তা বিঘ্নিত করার’ অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল — দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সংগঠন গড়ে তোলা এবং একটি “সন্ত্রাসী” সংগঠনের সদস্যপদ।

তাসনিমের বরাত দিয়ে আরও জানা গেছে, দুই ব্যক্তিকে “সশস্ত্র বিদ্রোহ, অপরাধী দল গঠন, গুলি চালানো এবং সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্য পূরণে হত্যাচেষ্টার” অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...