নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে প্রাণ নাশকের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামি প্রহলাদ খানের জামাই রুহিন আহমেদ (৩৫) এর বিরুদ্ধে। এ ঘটনার লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে অভিযোগের বিষয়ে জানতে রুহিন আহমেদকে ফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। অভিযুক্ত রুহিন আহমেদ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামের আবু জাফর মোল্যার ছেলে। তিনি পুলিশের চাকরি করেন বলে জানা গেছে।
এ ঘটনার গত (২৪ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী নারী লোহাগড়া থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত (১ অক্টোবর) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামের মুছা খানের ছেলে প্রহলাদ খানের বিরুদ্ধে ভুক্তভোগী নারি নড়াইল সদর থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। (২৪ অক্টোবর) দুপুরে ধর্ষণ মামলার বাদী ভুক্তভোগী নারীর বাড়িতে গিয়ে রুহিন আহমেদসহ অজ্ঞাত ২/৩ জন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দেন। তিনি অভিযুক্তদের দ্বারা যে কোন সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা জানান। এ ছাড়া আসামী প্রহলাদ খানের জামাইকে আইনের একজন অফিসার দাবী করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

ইশরাকের হানা দেওয়া সেই মাদকের আস্তানা এবার গুঁড়িয়ে দিল পুলিশ
‘সাঈদী রাজাকার ছিলেন না, অর্থের প্রলোভনে বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন’
ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিন বাড়িতে ভাঙচুর-লুটপাট, পুলিশ মোতায়েন