মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Logo
×

সিলেটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Icon প্রথম সমাচার ডেস্ক

সিলেটে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হয়। গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহিদুল ইসলাম চৌধুরী রাজু’র সঞ্চালনায়ও জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক রহমতে এলাহি লস্কর নাঈম সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অতিথি হিসেবে অংশ নেন সিলেট জেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী এড. জাহিদুর রহমান,মহানগরের সভাপতি পদপ্রার্থী আকমল হোসেন,সিলেট জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জোবায়ের আহমেদ তোফায়েল।

এসময় আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলন সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক আরাফাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিলেট জেলা গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম,জেলারযুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রাজু, শাহীন আহমেদ,শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম, আহবায়ক, গণঅধিকার উসমানী নগর উপজেলার এম এইচ মুহিবুর রহমান, সমন্বয়ক, জকিগনজ উপজেলার নুরুল হুদা লস্কর। সাবেক সহ সভাপতি, সিলেট জেলা যুবর রেজা সিদ্দিকী,সিঃ সহ সভাপতি, সিলেট মহানগর যুবর রুহুল আমিন,সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সিলেট মহানগরের আলী আহমেদ তাজ,সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলার সৈয়দ মিসবাউল হক মোহন, সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা যুবর সদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শাখার সাহেদ আহমেদ ছামী,সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলার আমীর হোসেন জালালী,
সিলেট মহানগর শ্রমিক অধিকারের আহবায়ক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শ্রমিকের অলিউডর রহমান মনজিল প্রমুখ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com