মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

নড়াইল জেলা বিএনপির সাধারণত সম্পাদক পদ ফিরে পেলেন মনিরুল ইসলাম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলামক স্বপদে পূর্ণবহন করছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়,দলীয় নাীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। তার আবেদনে প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার পূর্বক তাকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

চিঠির অনুলিপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু নড়াইল জেলা বিএনপির সভাপতিকে দেওয়া হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com