শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

নসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, বাদ পড়লেন সামান্তা-নিভা

Icon প্রথম সমাচার ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’র ১৬ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ তালিকা ঘোষণা করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দলের দপ্তর সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পর্ষদের সদস্যদের নাম জানানো হয়েছে।

রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্য হলেন- মো. নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

এদিকে, এনসিপির পুনর্গঠিত কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে বাদ পড়েছেন সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের নতুন তালিকায় তাদের নাম রাখা হয়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com