প্রথম সমাচার ডেস্ক:
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন জবান সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে নাহিদকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার একাধিক মামলা রয়েছে।
ফেসবুক পোস্টে রনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের অন্যতম প্রধান রূপকার সুভদ্রতার আড়ালে থাকা নুরুল ইসলাম নাহিদ। হাসিনার সঙ্গে তার আলাপের ধরন দেখেই বোঝা যাচ্ছে- এরা কতটা জঘন্য মানসিকতা ধারণ করে। এরা কিন্তু বাংলাদেশে বসেই অন্য দেশের সাংস্কৃতিক লড়াইকে বিস্তারে সহযোগিতা শুরু নয়, তাদের এজেন্ডা সফল করাকে নৈতিক দায়িত্ব মনে করে ঝাঁপিয়ে পড়েছিল। এই দেশের শিক্ষা ও সংস্কৃতিকে পর দেশের ওপর নির্ভরশীল করার সব আয়োজন এরা নিপুণভাবে করে ফেলেছিল।
নাহিদের সমালোচনা করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে কাগুজে সার্টিফিকেটধারী শিক্ষিত নামের আত্ম-মর্যাদাহীন নাগরিকে পরিণতক করার জন্য তারা শিক্ষাব্যবস্থার পুরোটাই ধ্বংস করে দেওয়ার এজেন্ডা হাতে নিয়েছিল। উন্নতির নামে, আধুনিকায়নের নামে জ্ঞানশূন্য, চিন্তাহীন প্রজন্ম তৈরির আয়োজন করে ফেলেছিল। ‘নাহিদ গংরা এতোদিন দেশে নিরাপদে ছিল-এটাই জেনে অবাক হচ্ছি। এদের অপরাধের কি বিচার হবে জানি না। রাজনৈতিক অপরাধের বাইরে এরা যেভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, শিক্ষাখাতে লুটপাট চালিয়েছে, পরিকল্পনা করে একটা প্রজন্মকে নিজেদের স্বৈরতন্ত্র কায়েমের স্বার্থে ধ্বংস করার উদ্যোগে শামিল হয়েছিল, তাদের অপরাধ রাজনৈতিক অপরাধের চেয়ে বহুগুণে বেশি। ’
পোস্টের শেষে জবান সম্পাদক আরও বলেন, তরুণদের বিশ্বমানের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষা থেকে একটা কুয়ার মধ্যে ফেলে রাখতে পারলে জনসমর্থনহীন স্বৈরাচারী ক্ষমতা দীর্ঘ করা যাবে- এটাই ছিল তাদের পরিকল্পনা। কিন্তু ৫ আগস্ট তাদের সব প্যাচ ও চক্রকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে। এদের বাংলাদেশ কোনো দিনও ক্ষমা করবে না।

ডিবি হেফাজতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগকে ‘হারানো বিজ্ঞপ্তি’ দিয়ে খুঁজতে হচ্ছে: ডা. শাহাদাত