প্রথম সমাচার ডেস্ক:
গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন মামুনুল হক।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে ঐক্যের এই শীর্ষ নেতা জানান, যেকোনো মূল্যে অপশক্তিকে মোকাবিলা করবে ১১ দল।
মামুনুল হক বলেন, কয়েকদিনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতায় জনগণ আতঙ্কিত। সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সুযোগ পেয়েছে নাশকতাকারীরা। নির্বাচনের পর গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে বিএনপি।
তিনি আরও বলেন, বর্তমান এই সংকটে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই ১১ দল। নৈরাজ্য করে জাতিকে পরাজিত করা যায় না। আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান তিনি।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বৈঠকে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রাথমিক বার্তা এসেছে। গণভোটের গণরায় মেনে না নিলে এই ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেন মামুনুল হক।

মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ
নাহিদদের বাংলাদেশ কোনো দিনও ক্ষমা করবে না: ফেসবুক পোস্টে রনি