বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পিরোজপুর জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে স্থানীয় কৃষ্ণচূড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব এবং চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার সরদার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সদস্য এমাম হোসেন, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবুসহ বিএনপিও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে সৃষ্টি করে জনমনে আতঙ্ক দেশ বিরোধী কর্মকাণ্ড করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বক্তারা দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com