প্রথম সমাচার ডেস্ক:
ঢাকার সাভারে ১০০ পুরিয়া হেরোইনসহ মো. মারুফ খান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গতকাল মঙ্গলবার বিকেলে সাভার মডেল থানার শোভাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শোভাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মারুফ খানকে ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
গ্রেপ্তার মারুফ খান ঢাকার ধামরাই উপজেলার কালিয়াগাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুস সালাম খান।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তির আবেদন আহ্বান
বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান রাশেদ খাঁনের
রাজধানী থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের আইনবিষয়ক সদস্য তাজউদ্দিন গ্রেপ্তার