১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় মেয়ের বাড়িতে তার মৃত্যু হয়। পরে তাকে গার্ড অব অনার দিতে এবং লাশ দাফনের জন্য পিরোজপুরে নেওয়া হয়। তবে মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে তাকে গার্ড অব অনার দেওয়া ও লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।
দীর্ঘ সময় পর গভীর রাতে মুক্তিযোদ্ধা স্ত্রী, মেয়ে ও বোনেরা কবর খুঁড়ে তাকে দাফন করেন। এই সংবাদ প্রকাশের পর সারা দেশেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার নিন্দা জানান বিশিষ্টজন ও রাজনীতিকরা।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির
গোলাম পরওয়ারের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের খবর ‘মিথ্যা’, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
প্রধানমন্ত্রী বললেন, ‘তুমি আবার যাবা আমার সঙ্গে’: আমজনতার তারেক