বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নওগাঁর বদলগাছীতে ২০২৬-২০২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কৃষকদের হাতে সরিষা বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, নবাগত সহকারী কমিশনার (ভূমি) ইমাম মোশারফ, থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের ৪ হাজার ১ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি বিতরণ করা হবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com