বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

বিশ^ ক্রিকেটের বিস্ময় কিশোর খেলোয়াড় সূর্যবংশী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বিশ^ ক্রিকেটের বিস্ময় কিশোর খেলোয়াড় সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে তার ঘরোয়া ক্রিকেটে অভিষেক। এর এক বছর পরই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। এরই মধ্যে বয়স ও গতির অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি থেকে শুরু করে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা, আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা- সবখানেই আছে তার নাম। আন্তর্জাতিক ক্রিকেটেও গড়েছেন একাধিক কীর্তি। তরুণ এই ব্যাটারের ক্যারিয়ারে ভাঙা উল্লেখযোগ্য রেকর্ডগুলো একনজরে দেখে নেওয়া যাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি: এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন এই ব্যাটার। তার ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি বাউন্ডারি। সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’ দল। সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন তিনি। এই ইনিংসের মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০ ও ২০০ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন সূর্যবংশী। পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী অধিনায়ক (১৫ বছর ২৩২ দিন): পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়েছেন সূর্যবংশী। ১৫ বছর ২৩২ দিন বয়সে ২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক হিসেবে মাঠে নামেন তিনি। ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ছিল তার দলের আসরের প্রথম ম্যাচ। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যবংশী। পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ফিফটি ও সেঞ্চুরি (১৪ বছর ৩২ দিন): পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ফিফটি ও সেঞ্চুরি করার রেকর্ডও সূর্যবংশীর। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে এই কীর্তি গড়েন তিনি। আইপিএলে সবচেয়ে কম বয়সে ফিফটি ও সেঞ্চুরি (১৪ বছর ৩২ দিন): আইপিএলেও সবচেয়ে কম বয়সে ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড সূর্যবংশীর। ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে নিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেই ১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। পরে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন এই ব্যাটার। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান (১৪ বছর ২৭২ দিন): ২০২৫-২৬ মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই ৮৪ বলে ১৯০ রান করেন সূর্যবংশী। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। ৫৯ বলে পৌঁছে যান ১৫০ রানে, যা পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ড। রাঁচিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ওই ম্যাচে বিহার ৬ উইকেটে ৫৭৪ রান করেছিল। টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা (৫১৪ বল ও ২৯ ইনিংস): মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারায় দারুণ দক্ষতা দেখিয়েছেন সূর্যবংশী। এই সংস্করণে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড তার দখলে। মাত্র ৫১৪ বল ও ২৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ইনিংসের হিসাবে পরের অবস্থানে আছেন অস্ট্রিয়ার করণবীর সিং। ৩৩ ইনিংসে ১০০ ছক্কা পূর্ণ করেছিলেন তিনি। আর বলের হিসাবে পরের অবস্থানে থাকা বেলজিয়ামের সাবের জাখিলের লেগেছিল ৬৯৯ বল। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটি (১১ বল): আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে নিজের শেষ ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন সূর্যবংশী। মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে ২১ বছর ধরে অক্ষত থাকা রেকর্ডটি ভেঙে দেন এই ব্যাটার। ২০২৬ সালের জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে ২৯ বলে ৯৪ রান করেন সূর্যবংশী। ওই ম্যাচে ভারত ‘এ’ দল ৯ উইকেটে ৩৭৭ রান তুলেছিল। টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান (৪৭৩ বল): ২০২৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৭ বলে ১০৩ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০০ রান পূর্ণ করেন সূর্যবংশী। মাত্র ৪৭৩ বল খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। এর আগে রেকর্ডটি ছিল মিচেল ওভেনের, যিনি ৫৩৩ বলে ১০০০ রান পূর্ণ করেছিলেন। এই কীর্তির মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ১০০০ রান করার রেকর্ডও গড়েন সূর্যবংশী। তাঁর আগে ১৮তম জন্মদিনের আগে আর কেউ এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। আইপিএলে দ্রুততম ১০০০ রান (৪৪০ বল): আইপিএলের ইতিহাসেও দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ২০২৬ আসরের কোয়ালিফায়ার-২-এ গুজরাট টাইটানসের বিপক্ষে ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ৪৪০ বলেই আইপিএলে ১০০০ রান পূর্ণ করেন এই ব্যাটার। এর আগে রেকর্ডটি ছিল আন্দ্রে রাসেলের, যিনি ৫৪৫ বলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। টি-টোয়েন্টি টুর্নামেন্টে এক আসরে সর্বোচ্চ ছক্কা (৭২টি): আইপিএলে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যবংশী। ২০২৬ সালের আইপিএলে ৭২টি ছক্কা হাঁকান তিনি, যা কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ। ৩২৭ বল খেলে ৭৭৬ রান করেন সূর্যবংশী। আসর শেষে জেতেন অরেঞ্জ ক্যাপও। এর আগে ২০১২ সালের আইপিএলে ৪৫৬ বল খেলে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেইল। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি (১৫ বছর ১১৮ দিন): ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন শুরুর পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ান সূর্যবংশী। সেখানে মাত্র ১৮ বলে ফিফটি করেন তিনি। এর মধ্য দিয়ে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড গড়েন এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ম্যাচসেরা (১৫ বছর ১২১ দিন): জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রান করেন সূর্যবংশী। দুর্দান্ত এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। তখন তার বয়স ছিল ১৫ বছর ১২১ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরা হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। এই তালিকায় তার চেয়ে কম বয়সী সিয়েরা লিওনের আলুসিনে তুরে। ২০২২ সালের ডিসেম্বরে ক্যামেরুনের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ২০ বলে ৩৩ রান ও ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৫ বছর ৭৪ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা (১৫ বছর ১২১ দিন): আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার রেকর্ডও গড়েছেন সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৯৬.১০ স্ট্রাইক রেটে ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। ওই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার রেকর্ড ছিল ভারতের নারী ক্রিকেটার শেফালি ভার্মার। ১৫ বছর ২৯৬ দিন বয়সে এই পুরস্কার জিতেছিলেন তিনি। আর পুরুষদের ক্রিকেটে রেকর্ডটি ছিল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের, যিনি ১৭ বছর ৩০০ দিন বয়সে সিরিজসেরা হয়েছিলেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com