তিনি বলেন, বাংলাদেশের পূজার পরিবেশ নিয়ে বিদেশি পর্যটকদের ইতিবাচক অভিজ্ঞতা দেশের ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের একটি দিক তুলে ধরে। অথচ দীর্ঘদিন ধরে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বক্তব্যের শেষে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। ভবিষ্যতে যেন বিভেদ সৃষ্টির সেই প্রচেষ্টার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

রমনা ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গণঅধিকার পরিষদের নেতারা
টেকনাফে ছাত্রদল নেতার বড় ভাইকে তুলে নিল ডাকাতদল, আতঙ্কে এলাকাবাসী
বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, তারা বিরিয়ানি খায়: জামায়াত