টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং এ ঘটনায় কোনো অভিযানও পরিচালনা করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান জানান, গাজীপুর পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি।

ধর্ষণ মামলার বাদীকে ৭৭ লাখ টাকা লুটের মামলার আসামি করলেন মাদ্রাসার প্রধান শিক্ষক
আদালতে টঙ্গীর সেই শিশুর জবানবন্দি, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে: পুলিশ
মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা