শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুই ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর তোপখানা রো‌ডের সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

শাহবাগ থানার এসআই আশরাফ আলী জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। ত‌বে তাদের শনাক্তে কাজ চলছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com