বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন দেওয়ান বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, বিএনপি নেতা রাকিব হাসান ও মোফাজ্জল হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাজীবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com