এরপর গত বছরের ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই তালিকায় রাইসুল ইসলাম আরমানের নামও ছিল।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে ১০৫ জনের নাম বাদ পড়েছে। তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ৭১ জন। তাদের মধ্যে অভিযুক্ত আরমানের মেধাক্রম ১১তম।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার
স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা
গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪