প্রথম সমাচার ডেস্ক:
গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে গাড়িটিতে আগুন দেওয়া হয়।
চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের। আমরা খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি।
এদিকে বুধবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় পোশাকশ্রমিকরা রাস্তায় নেমে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এতে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন।

চট্টগ্রামে নিজ বাসা থেকে আ.লীগের সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার
লিড পেল দক্ষিণ আফ্রিকা