রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

সাভারে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি ইউটার্নে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের পর বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়।

আজ রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রেডিও কলোনি ইউটার্নে একটি মোটরসাইকেল ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com