প্রথম সমাচার ডেস্ক:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত ১০ মে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৬৭ জন এবং পৌর মেয়র পদে ৩৩ জন প্রার্থী ছিলেন।
আরও পড়ুন:ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত

‘মেসি আসতে চাইলে সমস্যা নেই’, জানালেন স্কালোনি
ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ