লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন। ৫২ সেকেন্ডের ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ মিছিল হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে মিছিল করতে ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবির পাশাপাশি শেখ হাসিনার পক্ষেও স্লোগান দিতে শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
ওসি আরও বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্ব ডায়বেটিস দিবস আজ, সচেতন হওয়ার আহ্বান রাষ্টপতি-প্রধানমন্ত্রীর
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে