এর মাধ্যমে জাতিসংঘে তারেক রহমানের উপস্থিতি একটি পারিবারিক মাইলফলকের চেয়েও বেশি কিছু হয়ে উঠতে পারে।বিশেষ করে ১৯৮০ সালে জিয়াউর রহমান যে বিশ্বে কাজ করেছিলেন, তিনি যে বিশ্বে বক্তব্য দিয়েছিলেন, তার সঙ্গে তারেক রহমান যে বিশ্বে বক্তব্য দেবেন, তার প্রায় কোনোটিতেই মিল নেই। কারণ বাংলাদেশ এখন আর সেই তরুণ রাষ্ট্র নয়, যে অতিরিক্তভাবে বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। এর অর্থনীতি, কূটনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক ভূমিকা বদলে গেছে। একইসঙ্গে বদলে গেছে এর সামনে থাকা প্রশ্নগুলোও—জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক নিরাপত্তা থেকে শুরু করে পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক জোট এবং রোহিঙ্গা সংকট পর্যন্ত।
এটাই যেকোনও রাজনৈতিক উত্তরাধিকারের পরীক্ষা। জিয়াউর রহমান জাতিসংঘকে ব্যবহার করেছিলেন বৃহত্তর অর্থনৈতিক আত্মনির্ভরতা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও শক্তিশালী কণ্ঠের পক্ষে যুক্তি তুলে ধরতে। খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, উন্নয়ন-সংক্রান্ত উদ্বেগ এবং আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বের কথা তুলে ধরেছিলেন। এখন তারেক রহমানের সামনে ‘বাংলাদেশ ফার্স্ট’ নিজস্ব অর্থ তুলে ধরার সুযোগ রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক ও রাজনীতি বিশ্লেষক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘অতীতের ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন, এটা রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছি।’’
তিনি বলেন, ‘‘তবে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এবারে তার ভাষণের বিশেষ তাৎপর্য আছে বলে মনে করি। কারণ বৈশ্বিক দিক থেকে আমাদের নানা সংকট রয়েছে। আশা করবো তৃতীয় বিশ্বের দেশগুলোর পক্ষে তিনি কণ্ঠস্বরের ভূমিকা রাখবেন। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বিকল্প ঐক্যের কথা বলবেন।’’
একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর জাতিসংঘের অধিবেশনে যোগদানের বিষয়টিকে আলাদা করে দেখতে চান না বলে জানান প্রিন্স। তাছাড়া জাতিসংঘের নিয়মিত অধিবেশনে একজন সরকারপ্রধানের সফর হিসেবেই তা মূল্যায়ন করতে চান বলে উল্লেখ করেন।
অতীতের চেয়ে এবার জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণকে ব্যতিক্রম হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু সালেহ শিবলী। তিনি বলেন, ‘‘বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর সরকারপ্রধান হিসেবে সেখানে যাচ্ছেন তারেক রহমান। আমরা মনে করি এটি বাংলাদেশের জন্য নতুন মাইলফলক। বিশ্বের ইতিহাসে বিরল। তাছাড়া ৪০ বছর পর সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এটিও বাংলাদেশের জন্য গৌরবের।’’ প্রেস সচিব বলেন, ‘‘এর মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ।’’

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ
মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার