শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Logo
×

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

এজাহারে অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে তোহা বাদীকে তার ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে তিনি নানা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন বাদী।

ঘটনার পাঁচ দিন আগে ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মামলার পর তদন্তের ভিত্তিতে তোহাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত তোহার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com