ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হওয়ার বিষয়ে এবার তিনি বললেন, ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি।’
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী।
সাক্ষাৎকারে চিত্রনায়ক বলেন, আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। হয়তোবা আমার কর্মকাণ্ডকে ট্রলের মতো করে ওরা নিজেরাই তৈরি করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে-যারা ট্রলের মতো করে। কিন্তু ট্রল হওয়ার মতো কোনো কাজ আমার নেই।’আমার একটাই জিনিস হচ্ছে, আমি একটু প্রতিবাদী উল্লেখ করে ওমর সানী বলেন, ‘আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। এসবে তাই পাত্তা দিই না। যারা এসব করে, তারা ফালতু লোক।
নিজের ব্যবহৃত একটি ঘড়ির প্রসঙ্গ টেনে চিত্রনায়ক বলেন, ‘অনেকেই বাংলাদেশে বলছে, “ভাই, আমার ঘড়িটা দেখছেন? এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার।” আমি সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখেছি। আমার হাতেও একটা ঘড়ি আছে। হয়তো আমি ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।’
তিনি বলেন, ‘আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনো দিন কোনো কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।’কোনো পোস্ট বা মন্তব্যের জেরে কখনো নিজের পোস্ট মুছে ফেলেছেন কি না, এ প্রশ্নের জবাবে চিত্রনায়ক বলেন, ‘না, এ রকম কখনো মনে হয়নি। কারণ, আমি পোস্ট কখনো ডিলিট করার মতো করিনি। একবার হয়তোবা করেছিলাম কিংবা দুবার করেছিলাম। কিন্তু আমি কাউকে ছোট করে কখনো পোস্ট করিনি। কেউ এমনটা দেখাতেও পারবে না।’
সবশেষে যারা যারা শিল্পী, তারা তো কমই কথা বলে। আর যারা কোনো শিল্পীই নয়, ওরাই বেশি কথা বলে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্ব ডায়বেটিস দিবস আজ, সচেতন হওয়ার আহ্বান রাষ্টপতি-প্রধানমন্ত্রীর
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে