মৃত আতিয়ার শেখের স্বজন বলেন, রোগীকে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে নেওয়া হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ইসিজি পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যেই রোগীর মৃত্যু হয়। শুধু ডাক্তারদের বলা হয়েছে রোগী মারা গেছে এখন ইসিজি করতে আয়ছেন? এটাই হয়ে গেছে আমাদের অপরাধ। এই বিষয়ে কথা বলার এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তর্কাতর্কির ঘটনা ঘটে।
তাদের অভিযোগ, ঘটনার একপর্যায়ে তাদের কয়েকজনকে মারধর করা হয়। তাদের কয়েকজন স্বজন আহত হয়েছেন আবার পুলিশ তাদের ধরেও নিয়ে গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, রোগীর মৃত্যুও পর তার স্বজনেরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করেছেন। এ ঘটনায় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী আহত হয়েছেন বলেও দাবি তাদের।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আকুল উদ্দিন বলেন, চিকিৎসকেরা যথাযথ দায়িত্ব পালন করছিলেন এবং ওই সময় কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। গুরুতর অবস্থায় একজন রোগী হাসপাতালে আসেন এবং চিকিৎসকের কাছে পৌঁছানোর পরপরই তিনি মারা যান। এতে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না। রোগীর মৃত্যুও পর রোগীর স্বজনেরা চিকিৎসকদের ওপর চড়াও হন এবং গায়ে হাত দেন। পরে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যেও কয়েকজন আহত হন। আমরা পুলিশকে খবর দিয়েছি। তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
পুলিশ জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মৃত রোগীর ছেলে ও আরও দুই স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, রাতে পুলিশ মেডিকেলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মৃত আতিয়ার এর ছেলে ও আরও দুই স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। আটককৃতদের তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার
স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা
গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪