নাশকতার মামলায় নরসিংদীর বেলাবো উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোশাররফ হোসেন ভূইয়া রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোশাররফ হোসেন ভূইয়া রিপন কার্যক্রম নিষিদ্ধ বেলাবো উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শমসের আলী ভূইয়ার দ্বিতীয় ছেলে। তিনি বেলাবো উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শমসের জামান ভূইয়া রিটনের ছোট ভাই।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, ‘মোশাররফ হোসেন ভূইয়া রিপনের বিরুদ্ধে বেলাব ও নরসিংদী সদর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা
ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট
চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন, আলোচনার বিষয় কী