ময়মনসিংহের ভালুকায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যুর মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে একই তারে জড়িয়ে পড়েন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে স্থানীয়রা ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে জানিয়েছেন। তবে সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা তারটি সরানোর ব্যবস্থা নেয়া হয়নি। এরপরই ওই তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহতরা হলেন- খারোয়ালি গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ ও তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে শাহাবুদ্দিন আকন্দ।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ব ডায়বেটিস দিবস আজ, সচেতন হওয়ার আহ্বান রাষ্টপতি-প্রধানমন্ত্রীর
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে