বিদায়ী ম্যাচে অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে শুরু করছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে আছেন নিকোলাস ওতামেন্দি। গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ।
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ।
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৪: ৪৮ এএম মেসির বিদায়ী ম্যাচের একাদশ ঘোষণা বিদায়ী ম্যাচে অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছেন লিওনেল স্কালোনি। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে শুরু করছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে আছেন নিকোলাস ওতামেন্দি। গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ।
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ।
স্বাগতম আর্জেন্টিনা-বেনিন ম্যাচের লাইভ ব্লগে।
আজকের রাতটা আর্জেন্টিনার জন্য আর দশটা ম্যাচের মতো নয়। দুই দশকের বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সির সবচেয়ে পরিচিত মুখ হয়ে থাকা লিওনেল মেসি আজ শেষবারের মতো নামছেন জাতীয় দলের হয়ে।
বুয়েনস এইরেসের মনুমেন্টালে প্রতিপক্ষ বেনিন। তবে স্কোরলাইন ছাপিয়ে সব আলো থাকবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটির দিকে। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম এবং শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। আগের ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি।
বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পর আজ শেষ হচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ অধ্যায়।
বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচ। তার আগে থেকে শেষ বাঁশি এবং বিদায়ী আয়োজন পর্যন্ত সব গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকছে এই লাইভ ব্লগে।
সরাসরি আপডেট ০৭ অক্টোবর ২০২৬, ০৪: ৪৮ এএম স্বাগতম স্বাগতম আর্জেন্টিনা-বেনিন ম্যাচের লাইভ ব্লগে।
আজকের রাতটা আর্জেন্টিনার জন্য আর দশটা ম্যাচের মতো নয়। দুই দশকের বেশি সময় ধরে আকাশি-সাদা জার্সির সবচেয়ে পরিচিত মুখ হয়ে থাকা লিওনেল মেসি আজ শেষবারের মতো নামছেন জাতীয় দলের হয়ে।
বুয়েনস এইরেসের মনুমেন্টালে প্রতিপক্ষ বেনিন। তবে স্কোরলাইন ছাপিয়ে সব আলো থাকবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটির দিকে। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম এবং শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। আগের ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি।
বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পর আজ শেষ হচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ অধ্যায়।
বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচ। তার আগে থেকে শেষ বাঁশি এবং বিদায়ী আয়োজন পর্যন্ত সব গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকছে এই লাইভ ব্লগে।

ইয়ামাল-এমবাপের হৃদয় ভে’ঙে ব্যালন ডি’অর হ্যারি কেইনের
এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক